নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজোর দিনে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে কালী প্রতিমাকে মালা পরিয়ে প্রণাম জানালেন তিনি। পুজো শেষে মন্দিরের সেবায়তদের সঙ্গেও কথা বলেন অভিষেক।
সূত্রের খবর, দুর্গাপুজোয় যেমন মেয়েকে নিয়ে কলকাতার একাধিক পুজোমণ্ডপে ঠাকুর দর্শন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি কালীপুজোর বিকেলে তাকে দেখা গেল লেক কালীবাড়িতে। করুণাময়ী রূপে পূজিতা মা কালীর মন্দিরে গিয়ে পূজা দেন তিনি। নিজের হাতে ফুলের মালা পরিয়ে প্রতিমাকে প্রণাম জানান এই তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো শেষে মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন এবং সেবায়তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
প্রতি বছরের মতন এই বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন হয়েছে। সেখানে প্রতি বছর পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন। এবছর সেই পুজোয় যোগ দেওয়ার আগেই লেক কালীবাড়িতে মা কালীর আরাধনা সারলেন অভিষেক।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের