নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাস কলকাতায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা ছেলের অগ্নিদগ্ধ দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নাগেরবাজার এলাকায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম অভিষেক সিকদার ও ছবি সিকদার। নাগেরবাজারের সাতগাছি এলাকায় একটি আবাসনের চারতলায় থাকতেন মা ও ছেলে। এদিন দুপুর ১ টা নাগাদ স্থানীয়রা ওই চারতলার ফ্ল্যাটের জানালা থেকে ধোঁয়া বার হতে দেখেন। এরপর ওপরে উঠে দরজা ধাক্কাধাক্কি করেও কারোর কোনো সাড়া মেলেনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় নাগারবাজার থানায়। দমকল কর্মী ও পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ছেলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে।
মৃতদেহ উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে , আবাসনের আগুন নেভানোর চেষ্টা করে দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণ লাগাতার প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি , প্রায়ই মা ছেলেকে একসঙ্গে দেখা যেত। ঘটনাটি বিশ্বাসই করতে পারছেন না তারা।
এক প্রতিবেশী জানিয়েছেন , "অভিষেক মেধাবি ছাত্র ছিলেন। এলাকায় সুনামও রয়েছে তার। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকেই মেজাজ হারিয়ে ফেলতেন। সাধারণ বিষয়ে রেগে যেতেন। শুধু তাই নয়, সম্প্রতি মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেলেছিলেন।"
পুলিশের প্রাথমিক অনুমান , শার্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে ইচ্ছাকৃতভাবে দু'জনে আগুন লাগিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আবার প্রতিবেশীদের মন্তব্য শোনার পর ছেলের আত্মহত্যার আশঙ্কাও। উড়িয়ে দিতে নারাজ পুলিশ। তাদের অনুমান , ছেলেকে বাঁচাতে গিয়েই হয়তো বৃদ্ধার গায়েও আগুন লেগে যায়। তবে একাধিক অনুমানের পর আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের