নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ার বিরোধিতা করে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্নাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দুপুর থেকে শুরু হওয়া এই ধর্নার মাঝে হঠাৎই বিক্ষোভ দেখাতে থাকে পার্শ্বশিক্ষকরা। আর এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক করে উত্তেজনা ছড়ায় মঞ্চের আশেপাশে।
ধর্মতলার মেট্রো চ্যানেল চত্বরে মুখ্যমন্ত্রীর এই ধর্নাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তবে বিকেলের দিকে আচমকাই উত্তেজনা ছড়ায় ধর্নামঞ্চে। নিজেদের দাবি আদায়ে পার্শ্বশিক্ষকদের একাংশ মঞ্চের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিকেল পাঁচটার পর পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, 'পরিকল্পিতভাবেই বিক্ষোভকারীদের ধর্নামঞ্চে পাঠানো হয়েছে। এটা এসব করার সময় নয়, মানুষ মরছে। এদের এখানে কারা পাঠিয়েছে জানি। এসবের পিছনে বিজেপি।'
মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল। বিক্ষোভ শুরু হতেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তীব্র বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যদি দাবি থাকে, তবে মোদি, শাহ আর ভ্যানিশ কুমারের কাছে যান।'
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের