নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিআইডিকে বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের পর তদন্তে সহযোগিতার দাবি, অন্যদিকে তদন্তকারী আধিকারিকদের হাতে সরাসরি নোটিশ গ্রহণ না করার ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক। শুক্রবার কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে কার্যত টানটান নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কোনওভাবেই তদন্ত এড়িয়ে যাচ্ছেন না। তার কথায়, ' বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরেই ভবানীভবনে সিআইডি-র অফিসে গিয়েছিলাম, সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। সহযোগিতা করেছি। সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। ৬টার আগে গিয়েছি। ১৪ তারিখ আবার যাব। আমি পালিয়ে যাইনি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি।'
তবে এই বক্তব্যের মধ্যেই সামনে আসে আরেক বিতর্ক। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় নোটিশ দিতে শুক্রবার বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছায় সিআইডি। কিন্তু সেই সময় তিনি দলীয় বৈঠকে ব্যস্ত ছিলেন। তদন্তকারীরা প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করলেও তার সঙ্গে দেখা করতে পারেননি। এই প্রসঙ্গে অভিষেক জানান, 'আজ দলনেত্রীর বাড়িতে মিটিং ছিল। সাংসদ ছিলেন। আমাদের মিটিং চলাকালীন সিআইডির একটা টিম কোনও আলাদা মামলায় নোটিশ দিতে আসে। আমি আমার আপ্তসহায়ক পার্থকে বলি নোটিশ দিতে।'
সিআইডির উদ্দেশ্যে অভিষেক আরও বলেন, 'আমি অনুরোধ করি যদি ওর হাতে দিতে না পারেন তাহলে অপেক্ষা করতে হবে। এখন সোয়া সাতটার মধ্যে এসেছি। ফিরে এসে দেখেছি নেই। যখন ইচ্ছা চলে আসবেন, তা হয় না। যদি ফোন করে আসেন, যোগাযোগ করে আসেন, তাহলে থাকব।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের