69b9621ed8e39_WhatsApp Image 2026-03-17 at 10.14.17
মার্চ ১৭, ২০২৬ বিকাল ০৭:৪৬ IST

কোনোরূপ অশান্তি সামলাতে কলকাতা পুলিশই যথেষ্ট , কেন্দ্রীয় বাহিনী বিতর্ক উড়িয়ে স্পষ্ট বার্তা কমিশনারের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে ভোটের দামামা বেজে গেছে। আর এরইমধ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল হয়েছে। কলকাতায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় নন্দা। দায়িত্বে আসার একদিনের মধ্যেই তিনি স্পষ্ট জানালেন, যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় সক্ষম কলকাতা পুলিশ ও আসন্ন ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, 'কলকাতা পুলিশ ১০০ বছর ধরে তার ঐতিহ্য ধরে রেখেছে। একইসঙ্গে, পুলিশের কলকাতাবাসীর প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে। সর্বোপরি আমার নাগরিকদের সুরক্ষার জন্য আমি বদ্ধ পরিকর। তার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম মিটিং চলছে। নির্বাচনের সময় যাতে শান্তিপূর্ণ ভাবে কোনো রকম হিংসা ছাড়াই নির্বাচন হয় সেদিকেই পুলিশ প্রশাসন লক্ষ্য রাখছে।'

সম্প্রতি গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজনার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ডাকার ক্ষেত্রে বিলম্ব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা এদিন উড়িয়ে দেন পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি বলেন, ' কলকাতা পুলিশ এই ধরনের পরিস্থিতি সামলাতে যথেষ্ট দক্ষ। সেই সময়ে বাহিনী কাছে ছিল না। স্বল্প সময়ে গোটা ঘটনা হয়েছে। তা বলে এমন নয়, আমরা এই পরিস্থিতি সামলাতে পারি না।'

কমিশনার আরও জানান, 'ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। বর্তমানে রাজ্যে খুব বেশি কেন্দ্রীয় বাহিনী নেই। আইনশৃঙ্খলার বিষয়টি আমরা নিজেরাই দেখি। মিটিং-মিছিলও আমরাই দেখি। তাছাড়া, কেন্দ্রীয় বাহিনীকে কখন ডাকা হবে, তা নিয়ে কোনও বিধি বা ওয়াটারটাইট বাউন্ডারি নেই।'

একইসঙ্গে, কমিশনার জানান পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনরূপ সংঘাত নেই। তিনি জানান, ' দফায় দফায় নির্বাচনে বাহিনী মোতায়েন হয়। পরোক্ষ ভাবে তারা সাহায‍্য করে। আমাদেরও ছাড়পত্র নিতে হয়। সিএপিএফকে কাজে লাগানো নিয়ে স্পষ্ট নির্দেশ থাকা উচিত। তা হলে কোনও দ্বন্দ্ব হওয়া উচিত নয়।' তিনি জানান, ' কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। তার জন্য একটা প্রক্রিয়া থাকে। সবকিছু সময় মেনেই হয়।  নোডাল অফিসার রয়েছে সমস্ত জায়গায়।'

আরও পড়ুন

তৃণমূলে বড় রদবদল , বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই পদ খোয়ালেন মালা রায়
জুন ১২, ২০২৬

নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ

অভিষেকের পর এবার সিআইডির স্ক্যানারে কুণাল , সই জালিয়াতি কাণ্ডে তলব বেলেঘাটার বিধায়ককে
জুন ১২, ২০২৬

রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে

উনি আমাকে বড় করেছেন , কল্যাণের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অভিষেক
জুন ১২, ২০২৬

কল্যাণকে ঘিরে নরম অবস্থান

যুব তৃণমূলের সভাপতির তালিকা প্রকাশ! সায়নীকে নিয়ে সৌম্য বক্সীর মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল
জুন ১২, ২০২৬

যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল

কোথাও পালিয়ে যাইনি আমি , সিআইডির দীর্ঘক্ষণ অপেক্ষা নিয়ে পাল্টা সাফাই অভিষেকের
জুন ১২, ২০২৬

প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...