নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ইংরেজি বছরের প্রথম দিন উপলক্ষ্যে কল্পতরু দিবস ঘিরে ভক্তিময় পরিবেশে উদযাপিত হল বিশেষ উৎসব। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়েছে বেলুড় মঠে। নিয়ম-আচার মেনে ভক্তরা এই পবিত্র দিনটি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছরের মতো এ বছরেও কল্পতরু দিবস পালিত হয়েছে। মূল মন্দিরের সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে ছিল আলাদা করে পুজোর ব্যবস্থা। ভোর সাড়ে চারটে মঙ্গল আরতির মাধ্যমে দিনের সূচনা হয়।এই উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকেই কড়া পুলিশি ব্যবস্থাও রাখা হয়।
মন্দিরে আসা এক ভক্ত জানান,“কল্পতরু দিবস আমাদের কাছে খুবই পবিত্র। এই দিনে এখানে এসে প্রার্থনা করতে পারলে আলাদা এক শান্তি অনুভব করি।প্রতি বছরই এই দিনে আসার চেষ্টা করি।সকাল থেকেই ভক্তিময় পরিবেশ মন ছুঁয়ে যায়। আমরা পরিবার ও পরিজনদের সঙ্গে এসে পুজো দিয়।তা মনকে গভীরভাবে স্পর্শ করে।”
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের