নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে চালাচ্ছে প্রস্তুতি। বিজেপির পাখির চোখ ২৬-এ বাংলা দখল শুক্রবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই শমীক-শুভেন্দুদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তিনি। শনিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে শাহের।
সূত্রের খবর, শুক্রবার রাতে হোটেলে পৌঁছেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। পাশাপাশি বাংলার পর্যবেক্ষকদের সঙ্গেও হাই-ভোল্টেজ বৈঠক করেন তিনি। যদিও তাঁদের মধ্যে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শনিবার সকাল ১১ টা নাগাদ বারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন শাহ। সেখানে উপস্থিত থাকবেন বনগাঁ, বারাসত, বসিরহাট ও বারাকপুর-এই চার সাংগঠনিক জেলার কর্মীরা। এরপর যাবেন শিলিগুড়ি। সেখানে এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করে দিল্লি ফিরে যাবেন শাহ।
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে
১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি
রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে
কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক
একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে
কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের