নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশন পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’। নতুন সিজন ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। এবারে শোয়ের থিম হল 'ডর কা নয়া দর’। যেখানে আগের চেয়ে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রতিযোগীদের। সঞ্চালকের আসনে আবারও দেখা যাবে পরিচালক রোহিত শেট্টিকে।

নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে এবারের প্রতিযোগীদের নাম। তালিকায় রয়েছেন গৌরব খান্না, অবিনাশ মিশ্র, হর্ষ গুজরাল, শগুন শর্মা, রুহানিকা ধাওয়ানের মতো পরিচিত মুখ। পাশাপাশি চ্যালেঞ্জার হিসেবে থাকছেন রুবিনা দিলাইক, ঋত্বিক ধনজানি, করণ ওয়াহি, জ্যাসমিন ভাসিন, বিশাল আদিত্য সিং, আভিকা গোর। দক্ষিণ আফ্রিকার কেপটাউনেই হতে চলেছে শুটিং পর্ব। শো শুরুর আগেই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ইন্ডাস্ট্রির ভেতরের খবর, এই সিজনে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন রুবিনা দিলাইক আর গৌরব খান্না। আগের একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন এই দুজনেই। তবে নতুন সিজনে শেষ পর্যন্ত কে দর্শকদের মন জয় করেন, তা জানতে আগ্রহী অনুরাগীরা। শো সম্প্রচারের আগেই সমাজমাধ্যমে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের