নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খিদিরপুরে আচমকাই উত্তেজনা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ‘গো ব্যাক’ স্লোগানে মুখর হয়ে ওঠে একবালপুর এলাকা। বিক্ষোভের ভিডিও নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন বিধায়ক হুমায়ুন কবীর।
ঘটনাটি ঘটে বুধবার বিকেলের দিকে একবালপুর ষোলো আনা মসজিদের সামনে। বুধবার সন্ধ্যায় খিদিরপুর এলাকার সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল হুমায়ুন কবীরের। আর সেই উদ্দেশ্যেই খিদিরপুর এলাকায় উপস্থিত হন বিধায়ক হুমায়ুন কবীর। আচমকাই ভিড়ের মধ্যে পড়েন ভরতপুরের বিধায়ক। সেই সময় স্থানীয়দের একাংশ তাকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত হস্তক্ষেপ করেন বিধায়কের নিরাপত্তারক্ষীরা। ভিড়ের মধ্য থেকে তাকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ওই বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন হুমায়ুন কবীর নিজেই। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও ভিডিওতে কোনও রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার চোখে পড়েনি।
ফলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্ষোভে অংশ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাই। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হলে গোটা ঘটনার তদন্ত করা হবে। এর আগেও গত ৫ জানুয়ারি ব্রিগেডের মাঠ পরিদর্শনে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা