6a340ee858497_Gallery_1781794658618
জুন ১৮, ২০২৬ রাত ১০:০০ IST

খবর প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ! সিএবি কর্তার বিরুদ্ধে থানায় এফআইআর

নিউজ ডেস্ক - সংবাদ প্রকাশকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়াল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এক সাংবাদিককে লাগাতার ভয় দেখানোর অভিযোগ উঠেছে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনাকে ঘিরে ক্রিকেট মহল ও সাংবাদিকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত প্রায় ১৫ দিন আগে। বেঙ্গল প্রো টি-২০ লিগের একটি ম্যাচ চলাকালীন নোভাস রয়্যাল পুরুলিয়ার ডাগআউটে দেখা যায় সুরজিৎ লাহিড়িকে। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েও একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, এই বিষয়টি লোধা কমিটির নির্দেশিকার পরিপন্থী। পাশাপাশি এটি স্বার্থের সংঘাতের পর্যায়েও পড়তে পারে। সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন এক সাংবাদিক। অভিযোগ, তারপর থেকেই তাঁর উপর চাপ তৈরি করা শুরু হয়।

বাধ্য হয়ে নাগেরবাজার থানার দ্বারস্থ হন তিনি। দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য তাঁকে বারবার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, মারধরের ভয়ও দেখানো হয়েছে বলে দাবি। এমনকি তাঁর পরিবারের সদস্যদেরও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। ওই সাংবাদিকের দাবি, এমন ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। সিএবির অন্দরমহলে দীর্ঘদিন ধরেই এই ধরনের সংস্কৃতি চলে আসছে। অভিযোগের সমর্থনে সুরজিৎ লাহিড়ির সঙ্গে হওয়া কিছু চ্যাটের স্ক্রিনশটও প্রকাশ্যে আনা হয়েছে। সেই স্ক্রিনশট ঘিরেও শুরু হয়েছে জোর আলোচনা।

এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। গত ৮ জুন সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ জমা পড়ে সিএবির এথিক্স অফিসারের কাছে। প্রাঞ্জল পাল নামে এক ব্যক্তি সেই অভিযোগ দায়ের করেন। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ফলে সাংবাদিককে হুমকি দেওয়া ও স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ-দুই বিতর্কই এখন সুরজিৎ লাহিড়িকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছে। তদন্তকারীদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশের অনুসন্ধান শেষ হলেই পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন

সই জাল কাণ্ডে এবার সিআইডির নজরে কল্যাণ , তদন্তকারীদের ফোনে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
জুন ১৮, ২০২৬

বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মাসতুতো ভাইকে এতো কাতুকুতু দিয়েছে..., মেসির হ্যাটট্রিক নিয়ে অরূপকে কটাক্ষ সজল ঘোষের
জুন ১৮, ২০২৬

ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ

এই অ্যাকাউন্টে চুরির টাকা নেই তার কি গ্যারান্টি?, তৃণমূলের তহবিল ফ্রিজের দাবিকে সমর্থন ঋতব্রতের
জুন ১৮, ২০২৬

ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে

আলিপুর আদালতের ভিতর অরূপ বিশ্বাস , বাইরে পচা ডিম হাতে তুমুল বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে

আমি এখন কিছু বলব না , দিনভর জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন অরূপ বিশ্বাস
জুন ১৮, ২০২৬

জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস

যোগ দিবসে ভিন্নরূপে সেজে উঠছে বাংলা , তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুন ১৮, ২০২৬

২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান

ফের কালীঘাটে সিআইডি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ফ্ল্যাটে তদন্তকারীরা
জুন ১৮, ২০২৬

যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি

ম্যাডামের অনুমতি নেই , কালীঘাটে মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
জুন ১৮, ২০২৬

মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO

বাজেট অধিবেশনের পর বিধানসভায় শুভেন্দুর সঙ্গে বৈঠকে ৫ মমতাপন্থী বিধায়ক
জুন ১৮, ২০২৬

মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা

আরজি.কর তদন্তে নয়া মোড় , শ্মশানে তল্লাশির পর এবার সিবিআইয়ের জেরায় নির্মল ঘোষ
জুন ১৮, ২০২৬

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ

হাইকোর্টে ধাক্কা মমতাপন্থী তৃণমূলের , বিরোধী দলনেতা হিসেবেই বহাল ঋতব্রত
জুন ১৮, ২০২৬

বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতীরাজের অবসান হয়েছে , বাজেট অধিবেশনে রাজ্যপালের মুখে শুভেন্দুর সরকারের জয়গান
জুন ১৮, ২০২৬

আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ

মানহানি মামলায় আইনি চাপে অভিষেক , রক্ষাকবচ প্রত্যাহার আদালতের
জুন ১৭, ২০২৬

বুধবার রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় আদালত

কাউন্টডাউন শেষ , রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
জুন ১৭, ২০২৬

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ফলাফল প্রকাশিত হবে

রাজ্য পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর
জুন ১৭, ২০২৬

নতুন যুগে প্রবেশ করছে রাজ্য পুলিশ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...