নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা SIR এর কাজ শুরু করতেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে পৌঁছল বোমা বিস্ফোরণের হুঁশিয়ারি মেইল। মঙ্গলবার সকাল থেকে চরম তৎপরতা দেখা যায় আদালত চত্বরে। যদিও দীর্ঘ তল্লাশির পর কোথাও সন্দেহজনক কিছু মেলেনি, তবু ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। আর এই মর্মেই রাজ্য পুলিশের ডিজিকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
মঙ্গলবার সবার আগে মেইল আসে কলকাতা হাইকোর্টের পিছনে অবস্থিত সিটি সিভিল কোর্টে, সকাল প্রায় ১১টা নাগাদ। এরপর একই ধরনের হুমকি মেইল যায় আসানসোল, হুগলী, বহরমপুর, কাঁথি সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলার নিম্ন আদালতে। বার্তায় দাবি করা হয়, আদালত প্রাঙ্গণে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই তৎপর হয় পুলিশ প্রশাসন। আদালত চত্বর খালি করে চিরুনি তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় বিচারক ও কর্মীদের জন্য। তবে শেষ পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'বিচারকরা সুপ্রিম কোর্টের নির্দেশে SIR এর কাজ করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব।' তিনি স্পষ্ট করে বলেন, ' পুলিশ এটা দেখবেই। এটা পুলিশের দেখার দায়িত্ব। বিচারকদের নিরাপত্তার দায়িত্বটা তো সুনিশ্চিত করতেই হবে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ডিজিপি নিরাপত্তা দেবে। ডিজিপি রাজ্য পুলিশ ব্যবহার করবেন, আমরা তো স্বতন্দ্রভাবে এখন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করব না।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা