নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার কার্ড হারিয়ে গেছে বা সঙ্গে নেই তাই বলে ভোট দেওয়া যাবে না, এমনটা নয়। দ্বিতীয় দফার ভোটের আগে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। সঠিক নথি থাকলেই নির্দ্বিধায় ভোটাধিকার প্রয়োগ করা যাবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণকে সামনে রেখে অনেক ভোটারের মধ্যেই দুশ্চিন্তা তৈরি হয়েছে ভোটার কার্ড না পাওয়া বা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে। তবে কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে সঙ্গে রাখতে হবে কমিশনের দেওয়া ভোটার স্লিপ এবং নির্ধারিত ১২টি পরিচয়পত্রের যেকোনও একটি।
নির্ধারিত ১২ টি নথিপত্রের মধ্যে রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, পেনশন সংক্রান্ত সচিত্র নথি, ১০০ দিনের কাজের জব কার্ড, সরকারি কর্মীদের আইডি কার্ড, সাংসদ বা বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পের কার্ড এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কেন্দ্রীয় পরিচয়পত্র।
এবার ভোটার স্লিপ বিতরণ নিয়েও কড়া অবস্থান নিয়েছে কমিশন। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দিতে, এবং সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। বুথের ভিতরে ফোন নেওয়া যাবে না বাইরে নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে, ভোট দিয়ে বেরোনোর পর ফেরত পাওয়া যাবে।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...