নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে একের পর এক কড়া ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। বুথের নিরাপত্তা থেকে শুরু করে ভোটার যাচাই সব ক্ষেত্রেই এবার নজিরবিহীন কড়াকড়ি। বিশেষ করে বুথের চারপাশে লক্ষ্মণ-গণ্ডি তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথের চারপাশে ১০০ মিটার এলাকা সাদা চক দিয়ে বৃত্তাকারে চিহ্নিত করা হবে। যার ভেতরে শুধুমাত্র ভোটারদের প্রবেশের অনুমতি থাকবে। এই গণ্ডির বাইরে বসেই বিএলও এবং তাদের সহকারীরা ভোটারদের নথি যাচাই করবেন। ভোটার স্লিপ বিলির ক্ষেত্রেও কঠোর নিয়ম জারি হয়েছে, প্রত্যেক ভোটারের হাতে সরাসরি স্লিপ পৌঁছে দিতে হবে এবং যাদের পাওয়া যাবে না, তাদের বিস্তারিত তথ্য রাখতে হবে।
এর পাশাপাশি বুথে বুথে থাকবে ৩৬০ ডিগ্রি নজরদারি, এআই ক্যামেরা এবং মাইক্রো অবজার্ভারদের বডি ক্যামেরা যার মাধ্যমে প্রতিটি গতিবিধি রেকর্ড করা হবে। ‘এএসডি’ তালিকা মিলিয়ে ভুয়ো ভোট রুখতে আরও একধাপ এগোচ্ছে কমিশন। সন্দেহজনক কোনো কার্যকলাপ ধরা পড়লেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটারদের সচেতন করতেও শুরু হয়েছে প্রচার কোন আচরণ নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে, তা আগাম জানানো হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা