নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে গেলে তাকে ঘিরে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রথমে বেলুড় মঠে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে মঠ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন মন্দিরে পুজো দেন এবং মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দ মহারাজের সঙ্গেও তার আলোচনা হয়। প্রায় ৪৫ মিনিট সময় কাটান তিনি বেলুড় মঠে। এরপর সেখান থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে যান তিনি।
মন্দিরে প্রবেশ ও বেরোনোর সময়ই একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। তাদের অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও কর্তব্যরত পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার কোনও মন্তব্য না করলেও তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই কমিশনের এই সফর।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের