নিজস্ব প্রতিনিধি, কলকাতা – হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যার পর বৃষ্টিতে ভেজে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুই বঙ্গেই দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের প্রথম থেকেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কমলা সতর্কতা জারি কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা ও ঝাড়গ্রামে। ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের