নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিতর্ক মোটে পিছু ছাড়ছে না অভিষেকের। শনিবার সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালাল শালবনি থানার পুলিশ। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই এই অভিযান বলে জানা গেছে। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে পুলিশি তল্লাশি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
শালবানির এক তৃণমূল নেতার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় দলীয় টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শালবনি থানার পুলিশ। তদন্তে মোবাইল টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে সুমিত রায়ের সম্ভাব্য অবস্থান হিসেবে কালীঘাটের পটুয়াপাড়ার ঠিকানা উঠে আসে।
এরপরেই রাত আড়াইটে নাগাদ ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কলকাতায় পৌঁছে প্রথমে কালীঘাট থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। ভোর তিনটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু হয়। অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেন তদন্তকারীরা। অভিযানে মহিলা পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বাড়ির বাইরে নিরাপত্তা বলয় তৈরি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। যদিও অভিযুক্ত সুমিত রায়ের সন্ধান মেলেনি বলেই জানা গেছে। সকাল সাতটার কিছু পরে পুলিশবাহিনী সেখান থেকে বেরিয়ে যায়। তবে তদন্ত এখনও অব্যাহত রয়েছে। সুমিত রায়ের সম্ভাব্য অন্যান্য ঠিকানাতেও তল্লাশি চালানো হতে পারে বলে খবর। অভিষেকের দাবি, 'তালা ভেঙে ঢুকে গোটা বাড়ি ওরা তল্লাশি করেছে। সব রেকর্ড রয়েছে। তদন্তে সহযোগিতা করেছি।'
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বাড়ির ভিতরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বলে জানা গেছে। যদিও সেখানে কী আলোচনা হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বেশ কিছুক্ষণ থাকার পর অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান মমতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের