নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে মৎস্যজীবীর ফিশারির ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ নিতে অস্বীকার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপের ঢোলা এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ক্ষতিগ্রস্তদের পাশে গেরুয়া শিবির। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া করেনি শাসকদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগোপালপুর অঞ্চলের বাসিন্দা মঙ্গল মণ্ডল পেশায় মৎস্যজীবী, বিজেপির সক্রিয় কর্মী। ভেড়িতে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। ভেড়ির ধারে ছোট একটি মাটির ঘরে রাখতেন জাল, খাবার, মোটর, বৈদ্যুতিক তার, ডেলিভারি পাইপ-সহ একাধিক সরঞ্জাম। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার কাজ সেরে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন। গভীর রাতে স্থানীয়দের চিৎকার শুনে ছুটে এসে দেখতে পান দাউদাউ শিখায় জ্বলছে ঘর।

এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও ফাঁকা মাঠে প্রবল বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত উপকরণ। ভিতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। মালিকপক্ষের দাবি, ইচ্ছাকৃতভাবে কিছু দুষ্কৃতী এই কাজ করেছে।
পরিবারের বক্তব্য, বিষয়টি জানাতে ঢোলা থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করা হয়। খবর পেয়ে পরদিন ঘটনাস্থলে পৌঁছান কাকদ্বীপের বিজেপি নেতা মেঘনাথ দেবশর্মা ও পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন।
মেঘনাথ দেবশর্মা জানান, 'যে অফিসার অভিযোগ নেননি, তাঁকে দিয়ে অভিযোগ নেওয়ার দায়িত্ব আমার। ২০২১ সালেও এই পরিবারের ওপর অত্যাচার হয়েছে। ২০২৩ সালেও ঘর ভাঙচুর করা হয়েছিল। সামনেই নির্বাচন, তাই আবার এসব করে ভয় দেখাতে চাইছে। আমরা দলের পক্ষ থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব'।
পলাশ রানা জানান, 'পশ্চিমবঙ্গের মানুষ এখন লাঞ্ছিত ও বঞ্চিত। আগামী নির্বাচনে রাজ্য সরকারকে পরিবর্তন করতে হবে, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যে মৎস্যজীবী সমাজ, যাঁরা সমুদ্রে মাছ ধরেন, চাষ করেন, কিংবা কাঁকড়া ধরেন-সমস্ত সম্প্রদায় একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীকে বঙ্গোপসাগরে বিসর্জন করবেন'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের