নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কাজাখস্তানে শুটিংয়ে জোড়া সোনা জিতল আসানসোলের কিশোর। কাজাখস্তানের শ্যামকেন্ত-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছে অভিনব। সেখানে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতেছেন তিনি। অভিনবের সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে অভিনব হারিয়েছে দক্ষিণ কোরিয়ার হুন সেও লিকে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে। জোড়া সাফল্য পেয়ে নিজেও ভীষণই খুশি আসানসোলের এই কিশোর।
নজরকাড়া সাফল্য পেয়ে অভিনব বলেছেন, "যোগ্যতা অর্জন পর্বটা বিশেষ ভালো যায়নি। তাই ফাইনালে জেদ নিয়ে মাঠে নেমেছিলাম। শেষ রাউন্ডের আগে পর্যন্ত পিছিয়ে ছিলাম ঠিকই তবে আশা ছাড়িনি। খেতাব জিততে পেরে ভীষণই ভাল লাগছে।"
অভিনবের সাফল্যের পর তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন , "আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া সাফল্য পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার , পরিজন সহ বন্ধুবান্ধবদেরও আমার আন্তরিক অভিনন্দন। আগামী দিনে ও আরও ভাল করুক, এগিয়ে যাক। এই কামনাই করি।"
ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন কোচ ও ফুটবলারেরা
মারাদোনা আজ থাকলে ভীষণ খুশি হতেন, ইংল্যান্ড বধের পর আবেগঘন মন্তব্য বিশ্বজয়ী গোলরক্ষকের
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ড অধিনায়কের ভবিষ্যৎ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা
লর্ডসেই শেষ? রোহিতকে নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে আলাদা অনুশীলনে ইয়ামাল ও পোরো
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
সেমিফাইনালে ঐতিহাসিক নীল জার্সি পরবে মেসিরা, ১৯৮৬ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের