6a578fc4eacaf_Gallery_1784123113574
জুলাই ১৫, ২০২৬ বিকাল ০৭:১৯ IST

৩৪ বার বল ছুঁয়েও গোলে একটিও শট নেই! সেমিফাইনালে ব্যর্থতায় প্রশ্নের মুখে ফরাসি অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপে পরপর দ্বিতীয় বার স্বপ্নভঙ্গ হল কিলিয়ান এমবাপের। গত আসরে ফাইনালে হেরে হতাশ হতে হয়েছিল তাঁকে। এ বার থামতে হল সেমিফাইনালেই। স্পেনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেননি ফ্রান্স অধিনায়ক। টুর্নামেন্টজুড়ে দুরন্ত ছন্দে থাকা এই তারকার পারফরম্যান্স নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছিল। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বার্কোলাকে নিয়ে গড়া দল ছিল প্রতিপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেমিফাইনালে স্পেন সেই শক্তিকেই কার্যত থামিয়ে দেয়। বিশেষ করে এমবাপেকে পুরো ম্যাচে প্রভাব বিস্তার করতে দেয়নি স্প্যানিশ রক্ষণভাগ। পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। ম্যাচে মাত্র ৩৪ বার বল স্পর্শ করেন ফরাসি অধিনায়ক। প্রথমার্ধে মাঠে থাকা ফুটবলারদের মধ্যে তিনিই সবচেয়ে কম বার বল পেয়েছিলেন।

গোলে লক্ষ্য রেখে তিনটি শট নেন। কিন্তু একটিও লক্ষ্যে ছিল না। ড্রিবলের চেষ্টা করেন ৬ বার। সফল হন মাত্র এক বার। ম্যাচে তাঁর পা থেকে ১৪ বার বল কেড়ে নেয় প্রতিপক্ষ। একমাত্র দেম্বেলে, লামিন ইয়ামাল ও ওলিসে এমবাপের চেয়ে বেশি বার বল হারিয়েছেন। সেমিফাইনালের আগে ফ্রান্স ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দল। তাদের ঝুলিতে ছিল ১৬ গোল। অথচ স্পেনের বিরুদ্ধে কার্যকর আক্রমণ গড়ে তুলতেই ব্যর্থ হয় তারা। প্রত্যাশিত গোলের পরিসংখ্যানও ছিল অত্যন্ত কম। সেই হিসেবের বড় অংশই এসেছে এমবাপের কয়েকটি প্রচেষ্টা থেকে। কিন্তু শেষ পর্যন্ত কোনওটিই কাজে লাগেনি।

ম্যাচ শেষে ফুটবল বিশ্লেষকদের একাংশের মত, গোলে শট না থাকলেও অন্তত এমবাপেকে দেখেই মনে হয়েছে ফ্রান্স কিছুটা আক্রমণ করার চেষ্টা করেছে। কারণ দেম্বেলে, ওলিসে ও বার্কোলা আরও বেশি ছন্দহীন ছিলেন। তবে এমন বড় ম্যাচে অধিনায়কের কাছ থেকে যে পারফরম্যান্স আশা করা হয়েছিল, তা পাওয়া যায়নি বলেই মত অনেকের। হতাশার রাত আরও তিক্ত হয়ে ওঠে ম্যাচের শেষ দিকে। ৮৬ মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে ফাউল করে হলুদ কার্ডও দেখেন তিনি। বিশ্বকাপে ৮ গোল করার পরও শেষ পর্যন্ত দলের বিদায় ঠেকাতে পারলেন না এমবাপে। ফলে আর এক বার ট্রফির খুব কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হল ফরাসি মহাতারকাকে।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের