নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই তালিকায় নাম লেখাল ফ্রান্সও। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচের রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। বিশেষ করে একটি পেনাল্টি সিদ্ধান্ত ঘিরে তাঁর অসন্তোষ প্রকাশ্যে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ফুটবলমহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধেই বিতর্কের সূত্রপাত। লামিন ইয়ামালের উপর ফ্রান্সের লুকাস ডিগনের ফাউলের জন্য পেনাল্টি দেন রেফারি ইভান বার্টন। স্পট-কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়্যারজ়াবাল। সেই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছে ফরাসি শিবির। অনেকের দাবি, ফাউলের সময় ইয়ামালের কাছে বলের নিয়ন্ত্রণ ছিল না। পাশাপাশি বল তাঁর হাতেও লেগেছিল বলে অভিযোগ। ফলে ওই পরিস্থিতিতে হ্যান্ডবলের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল বলেও মত একাংশের।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দেশঁ। তিনি সরাসরি রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'আমি কোনও উত্তর দিচ্ছি না, আপনাদেরই প্রশ্ন করছি। আপনাদের কি মনে হয়, আজকের রেফারির বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনা করার মতো যোগ্যতা ছিল?' শুধু পেনাল্টির প্রসঙ্গ নয়, গোটা ম্যাচেই একাধিক সিদ্ধান্ত নিয়ে তাঁর আপত্তি রয়েছে বলেও জানান ফরাসি কোচ। দেশঁর দাবি, ম্যাচে এমন আরও কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে ফিফাও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
তবে রেফারির সমালোচনার পাশাপাশি নিজেদের ব্যর্থতাও মেনে নিয়েছেন দেশঁ। তিনি বলেন, 'খুব হতাশ লাগছে। ফুটবলাররাও হতাশ। অনেক আশা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। ওরা ম্যাচে আধিপত্য দেখিয়েছে। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই হারতে হয়েছে'। ফরাসি কোচের মতে, শুধুমাত্র রেফারিকে দায়ী করে পরাজয়ের ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে তাঁর মন্তব্যের পর বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে বিতর্ক যে আরও জোরালো হল, তা বলাই যায়।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের