6a5881bb15cbc_Gallery_1784185054672
জুলাই ১৬, ২০২৬ দুপুর ১২:৩১ IST

মারাদোনা নিশ্চয়ই হাসছেন! ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কিংবদন্তিকে স্মরণ মেসির

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। স্মরণীয় এই সাফল্যের পর দলের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন লিওনেল মেসি। পাশাপাশি প্রয়াত দিয়েগো মারাদোনাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপের সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের ছবি। অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই সাফল্যের পরই মারাদোনার প্রসঙ্গ তোলেন মেসি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার স্মরণীয় পারফরম্যান্স আজও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম গর্বের মুহূর্ত। সেই একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠার পর স্বাভাবিক ভাবেই ফিরে আসে কিংবদন্তি ফুটবলারের স্মৃতি। পাশাপাশি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা নানা সমালোচনারও জবাব দিয়েছে এই ফল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচ জিতেছে তারা।

মেসি বলেন, 'আমি নিশ্চিত, দিয়েগো উপরে বসে হাসছেন। এই দিনটা ওঁর কাছেও বিশেষ হয়ে থাকত। ওঁকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় ওঁকে উপহার দিলাম। এটা বিশ্বকাপের আর পাঁচটা ম্যাচের মতো ছিল না। সমর্থকেরা এই ফলটাই দেখতে চেয়েছিলেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ আলাদা। সেই আনন্দ দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি বলেই সবচেয়ে বেশি ভাল লাগছে'।

আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেন, 'আমাদের দেশের মানুষের স্বভাবই এমন। তারা সব সময় আরও বেশি কিছু চায়। প্রত্যাশাও অনেক থাকে। আমি জানি, এই ম্যাচে হারলে অনেক সমালোচনা শুনতে হত। কিন্তু আমরা কাউকে সেই সুযোগ দিইনি। মাঠেই তার জবাব দিয়েছি। এই ম্যাচটা হারার প্রশ্নই ছিল না। আর্জেন্টিনার কেউ এই ফল মেনে নিতে পারত না। তাই হয়তো আনন্দটাও এত বেশি। আমি জানি, এখন গোটা দেশ এই জয় উদযাপন করছে'।

এ বার ফাইনালে আর্জেন্টিনার সামনে স্পেন। টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে মেসিদের সামনে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নাটকীয় জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সেই স্বপ্ন পূরণে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

PL-এ নিয়ে যাব! যশস্বীর টোপে পা দিয়ে আউট ডিকওয়েলা, হাসির রোল শ্রীলঙ্কায়
আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের