নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নতুন করে আলোচনায় আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে লিওনেল মেসিদের দল। সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে কিংবদন্তি দিয়েগো মারাদোনার স্মৃতি। পুরনো ইতিহাসকে সামনে এনে ম্যাচের আগেই মানসিক লড়াই শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
২৪ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তার আগে ফিফার কাছে বিশেষ আবেদন জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থা। তারা সেমিফাইনালে আকাশি-সাদা জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলার অনুমতি চায়। ফিফা সেই আবেদন মেনে নিয়েছে। ফলে ইংল্যান্ড তাদের সাদা হোম জার্সি পরে মাঠে নামবে। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে গাঢ় নীল পোশাকে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ১৯৮৬ সালের বিশ্বকাপের স্মৃতি। সেই আসরে ইংল্যান্ডের বিরুদ্ধে একই রঙের জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা।
ওই ম্যাচেই মারাদোনা করেছিলেন বিতর্কিত 'হ্যান্ড অব গড' গোল। পাশাপাশি করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলও। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরে তারাই বিশ্বকাপ জেতে। এরপর বিশ্বকাপে আরও দু'বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ১৯৯৮ সালে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। সেবারও তাদের গায়ে ছিল নীল জার্সি। তবে ২০০২ সালে আকাশি-সাদা জার্সি পরে খেলতে নেমে হারতে হয়েছিল। ডেভিড বেকহ্যামের পেনাল্টির গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।
সেই কারণেই পুরনো সৌভাগ্যের স্মৃতি ফিরিয়ে আনতে আবার নীল জার্সিকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি লিওনেল মেসি। মুখ খোলেননি দলের অন্য ফুটবলাররাও। তবে আর্জেন্টিনা শিবিরের এই পদক্ষেপকে শুধু জার্সি বদলের সিদ্ধান্ত হিসেবে দেখছেন না অনেকেই। তাঁদের মতে, এটি অতীতের সাফল্যকে স্মরণ করার পাশাপাশি প্রতিপক্ষের উপর চাপ তৈরিরও কৌশল।
উল্লেখযোগ্যভাবে, চলতি বিশ্বকাপে এর আগেও একবার অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। জর্ডনের বিরুদ্ধে সেই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল তারা। বাকি পাঁচটি ম্যাচে অবশ্য আকাশি-সাদা জার্সিতেই নেমেছিল দল। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মারাদোনার স্মৃতিবিজড়িত নীল জার্সিকেই বেছে নিয়েছে মেসিরা। ফলে ম্যাচ শুরু হওয়ার আগেই এই সিদ্ধান্ত ফুটবলমহলে আলাদা করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের