নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ভারতীয় ক্রিকেটে কঠিন সময় চলছে। সাম্প্রতিক ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে দলকে ঘিরে। এরই মধ্যে সামনে এল আরও একটি গুরুত্বপূর্ণ খবর। কোচিং স্টাফে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি ঘিরে শোরগোল পড়েছে ক্রিকেট মহলে।
রায়ান টেন দুশখাতে। বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের অন্যতম বিশ্বস্ত সহযোগী। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তাঁর সুপারিশেই ভারতীয় দলের সহকারী কোচ করা হয়েছিল দুশখাতেকে। জানা গেছে, ইংল্যান্ড সিরিজ শেষ হলেই তিনি পদত্যাগ করবেন। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, সাম্প্রতিক ফলাফলের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও যোগ নেই। পরিবারের কাছে আরও বেশি সময় কাটাতেই তিনি সরে দাঁড়াতে চান। তাঁর পরিবার বর্তমানে লন্ডনে থাকে। ভারতীয় দলের ব্যস্ত সূচির কারণে বছরের অধিকাংশ সময় বিদেশ সফরে কাটাতে হয় তাঁকে।
সেই ধকল আর নিতে চাইছেন না তিনি। এমন একটি ভূমিকা খুঁজছেন, যেখানে সারাবছর দলকে অনুসরণ করতে হবে না। কাজের চাপও তুলনামূলক কম থাকবে। শোনা যাচ্ছে, IPL-এর একটি বা একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাবার্তাও হয়েছে তাঁর। ফলে আগামী দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যেতে পারে দুশখাতেকে। তবে এই সিদ্ধান্তের সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ভারতীয় শিবির। পরপর দুটি সিরিজে হোয়াইটওয়াশের মুখ দেখতে হয়েছে। সামগ্রিক পারফরম্যান্সও হতাশাজনক। শেষ সাতটি টি-২০ ম্যাচের মধ্যে ছয়টিতেই হার হয়েছে।
অনেকের মতে, ভাগ্য সহায় না হলে সংখ্যাটা আরও খারাপ হতে পারত। এই পরিস্থিতিতে ও নড়েচড়ে বসেছে বলে খবর। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ভরাডুবির কারণ খতিয়ে দেখা হবে। ক্রিকেটারদের প্রদর্শনের পাশাপাশি মূল্যায়ন করা হবে সাপোর্ট স্টাফদের কাজও। এমন অবস্থায় হেড কোচ গৌতম গম্ভীরও পুরোপুরি নিশ্চিন্ত নন বলে জল্পনা চলছে। তারই মধ্যে দুশখাতের সম্ভাব্য বিদায়ের খবর ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনা উসকে দিয়েছে। এখন তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে ক্রিকেটমহলের।
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের