6a5654e4a4baa_Gallery_1784042631492
জুলাই ১৪, ২০২৬ রাত ০৮:৫৫ IST

বিশ্বকাপ জ্বরে আজব কাণ্ড! হাজার হাজার শিশুর নাম মেসি, নেইমার, হালান্ড রাখল এক দেশ

নিজস্ব প্রতিনিধি , লিমা - ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা নতুন নয়। তবে এবার সেই আবেগ পৌঁছে গিয়েছে নবজাতকদের নামকরণেও। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে হাজার হাজার শিশুর নাম রাখা হচ্ছে জনপ্রিয় ফুটবল তারকাদের নামে। হালান্ড, মেসি, রোনাল্ডো, ইয়ামাল থেকে নেইমার- তালিকায় রয়েছেন বিশ্বের একাধিক ফুটবলার। এই প্রবণতা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সম্প্রতি পেরুর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন জন্ম নেওয়া অন্তত ৪৬৮ জন শিশুর নাম রাখা হয়েছে আর্লিং হালান্ডের নামে। শুধু তাই নয়, ৯১ জনের সম্পূর্ণ নামই রাখা হয়েছে আর্লিং হালান্ড। আরও ৪ জনের নাম রাখা হয়েছে আর্লিং ব্রাউট হালান্ড। নরওয়ের এই তারকা স্ট্রাইকারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বহু অভিভাবক। প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই তাঁর নামে নাম নথিভুক্ত করার সংখ্যা বাড়তে থাকে। নরওয়ে নকআউট পর্বে ওঠার পর সেই প্রবণতা আরও গতি পায় বলে জানা গিয়েছে।

তবে জনপ্রিয়তার তালিকায় এখনও সবার উপরে রয়েছেন ব্রাজিলের নেইমার জুনিয়র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পেরুতে ৩৩ হাজার ৮০৯ জনের নাম রাখা হয়েছে নেইমারের নামে। দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তাঁর নাম বহন করছেন ৩ হাজার ৪০২ জন। এর মধ্যে ২৯২ জনের পুরো নাম লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে নাম রয়েছে ১ হাজার ১৮৫ জনের। অন্যদিকে, স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের নাম পেয়েছেন ১ হাজার ২৪১ জন। ফলে ফুটবল তারকাদের জনপ্রিয়তা যে মাঠের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে, তা স্পষ্ট বলেই মনে করছেন অনেকে।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থার মুখপাত্র ইভান তোরেস জানান, ফুটবল তারকারা সে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। সেই কারণেই বহু পরিবার সন্তানদের নাম প্রিয় খেলোয়াড়দের নামে রাখতে পছন্দ করেন। তাঁর বক্তব্য, বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্য পেলে সেই প্রভাব আরও বেড়ে যায়। মজার ছলে তিনি বলেন, এখন যেন হালান্ডও এক অর্থে পেরুরই মানুষ। উল্লেখযোগ্যভাবে, লাতিন আমেরিকার দেশগুলিতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার সংস্কৃতি বহু পুরনো। তবে এবার সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছেন নরওয়ের এই গোলমেশিন। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নরওয়েকে। তবুও পেরুর বহু পরিবারের কাছে এখনও সবচেয়ে জনপ্রিয় নামগুলির একটি- হালান্ড।

আরও পড়ুন

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের