নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যৌন হেনস্থার মামলায় আপাতত স্বস্তি আইনজীবী ফিরদৌস শামিমের। জুনিয়র আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগে আপাতত তাকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত তাকে রক্ষাকবজ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সহকর্মী এক জুনিয়র মহিলা আইনজীবী অভিযোগ করেছিলেন, তিনি জুনিয়র হিসেবে ফিরদৌস শামিমের চেম্বারে যোগ দেওয়ার পর সেখানেই তার সঙ্গে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার ঘটনা ঘটে। ঘটনার পর তিনি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ সামনে আসার পর অভিযুক্ত আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আগাম জামিনের আবেদন জানান।
বুধবার মামলার শুনানির সময় ফিরদৌস শামিমের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত অভিযুক্তকে গ্রেফতার না করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। যদিও শুরু থেকেই ফিরদৌস শামিম তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের