নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিট হতে চলেছে এই মিছিল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে মানুষের মনে আতঙ্ক না ছড়িয়ে বরং একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতেই এই কর্মসূচি।
বাংলায় SIR প্রক্রিয়া শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে রয়েছেন BLO কর্মীরা। কিন্তু এই সময়েই তৃণমূলের দাবি, বিজেপি নানা ভুয়ো প্রচার ও ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারই প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের মহামিছিল। কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দুপুর দেড়টার মধ্যে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে নেতা-কর্মীদের। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকেই শুরু হবে মিছিল, গন্তব্য জোড়াসাঁকো মঞ্চ।
এর আগে সোমবার মিছিলের আহ্বান জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি গান পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তিনিই, গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানটির মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আবেদন জানান, 'একজোট হয়ে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াও।'
শাসক শিবিরের এই মিছিলের মূল লক্ষ্য বাংলার মানুষকে আশ্বস্ত করা যাতে কেউ ভয় বা বিভ্রান্তিতে না পড়েন। তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। প্রতিটি ওয়ার্ড, ব্লক এবং বিধানসভায় তৃণমূলের হেল্পডেস্ক ও ওয়ার রুমের মাধ্যমে মানুষকে সহযোগিতা করা হবে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের