নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে উত্তাল রাজনীতি। উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে এবার ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, ' অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের উপর লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে। ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। মহিলাদের চড় মারছে, বয়স্কদের উপর হামলা করছে। এমনকী শিশুদেরও আক্রমণ করছে। এটাই ২০২১ সালের শীতলকুচি মানসিকতা।'
উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ এবং সাতগাছিয়ায় শিশুর আহত হওয়ার ঘটনার উল্লেখ করে তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। অভিষেক বলেন, ' বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছ তাতে কিছু যায় আসে না। কারা তোমাদের রক্ষা করছে, সেটাও কোনও বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের