নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যুতে নতুন মোড়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, ছাত্রীটির মৃত্যু হয়েছে জলে ডুবে। তবে খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ‘ড্রামা ক্লাবের' আয়োজিত অনুষ্ঠানের সময় আচমকাই জলাশয়ে ভাসতে দেখা যায় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার ওই ছাত্রীর দেহ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে ছাত্রীর। পাশাপাশি, পাকস্থলীতে মদের গন্ধও পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর আগে ওই ছাত্রী মদ্যপান করেছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ভিসেরা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ সবকিছুই তদন্তের আওতায় রাখা হয়েছে। প্রাথমিক রিপোর্টে জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত মিললেও, ভিসেরা রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে সত্যি।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...