নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পথিকৃৎ বসুর নতুন ছবিতে বিরাট চমক। আগেই চিত্রনাট্য পড়েছেন। তবে সিদ্ধান্ত নিতে অনেকটাই সময় নিলেন। মে মাসেই এই খবর প্রকাশ্যে আসে। অবশেষে ছবির চিত্রনাট্যে সিলমোহর দিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন টলি অভিনেতা টোটা রায়চৌধুরী। জিতের সঙ্গে প্রথমবার ওর পর্দায় মুখোমুখি হতে চলেছে টোটার।
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকত' ছবিতে টলিউড সুপারস্টার জিত অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। এবার পাকাপাকিভাবে ছবিতে হ্যাঁ করলেন টোটা। নিজেই এই সুখবর দিয়েছেন টলি তথা বলিউড অভিনেতা। সম্প্রতি বলিউডেও জাঁকিয়ে অভিনয় করেছেন তিনি। তাই হয়ত তাকে বেছে নিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু।
অভিনেতা বলেছেন , "ছবির চিত্রনাট্য আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার চরিত্রে অনেক কিছু বোঝানোর আছে। বেশ শক্তিশালী। শারীরিক সক্ষমতাও লাগবে এই চরিত্রে অভিনয় করার জন্য। চরিত্রটির মধ্যে বিভিন্ন শেড রয়েছে। এছাড়া পরিচালকের কাজ আমার দারুণ লাগে। ওর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল।"
অভিনেতা আরও বলেছেন, "এবার খুব ভালো একটা ছবিতে আমরা কাজ করছি। পাশাপাশি এই ছবির প্রযোজক প্রদীপবাবু, সেটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা তিনি কীভাবে দেখছেন ও মার্কেটিংয়ের বিষয়টা আজকের দিনে খুব জরুরি। ছবি নিয়ে ওঁর চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে। জিৎ আমার বহুদিনের বন্ধু। অনেক সময় কাটিয়েছি একসঙ্গে। কখনও কাজ হয়নি ঠিকই , এবার হবে। তাই মুখিয়ে আছি।"
সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং। পথিকৃৎ বসুর ভীষণই পছন্দের অভিনেতা টোটা। তাই এই প্রস্তাব। পরিচালক বলেছেন , "আমি টোটাদার বড় ভক্ত। বহুদিন ধরে চেয়েছি তাকে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করবেন টোটা। দুর্গা রায় অনন্ত সিংহর চিরশত্রু। নেতিবাচক অর্থে নয়, বরং এক শক্তিশালী আইনরক্ষক হিসেবে বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ। তাই জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুর্দান্ত ধামাকা হতে চলেছে।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের