নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রদেশ কংগ্রেস দফতর ভাঙচুর মামলায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি খারিজ করল শিয়ালদহ আদালত। বর্তমানে জেল হেফাজতে থাকারই নির্দেশ দিয়েছে বিচারপতি। এদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং।
সূত্রের খবর, সম্প্রতি প্রদেশ কংগ্রেস দফতর ভাঙচুর, আগুন লাগানো এবং রাহুল গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতাদের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। ঘটনার পর রাকেশ ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করলেও অধরা ছিলেন মূল অভিযুক্ত বিজেপি নেতা। পরে দফায় দফায় রাকেশের ছেলে শিবম সিংকে জেরা করে পুলিশ। অবশেষে গত সপ্তাহে ট্যাংরা থেকে লালবাজার পুলিশ গ্রেফতার করে রাকেশ সিংকে।
৬ দিনের পুলিশি হেফাজতের পর সোমবার ফের তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সেখানে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, রাকেশ সিং এদিনই এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানান। জানা গিয়েছে, জয় সেনগুপ্তর এজলাসে মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
সম্পূর্ণ বিভ্রান্তিমূলক খবর বলে দাবি তৃণমূলের
আটক করে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে
ইডি অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
কি কারণে অভিযান সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন