নিজস্ব প্রতিনিধি, দিল্লি – হাতে আছে মাত্র কয়েক ঘণ্টা। তারপরই এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরশত্রু ভারত-পাকিস্তান। তবে পহেলগাঁও হামলার জন্য এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন অনেকে। এবার সরাসরি কেন্দ্রকে তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
আসাদউদ্দিন ওয়েইসির প্রশ্ন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি একটা ক্রিকেট ম্যাচ বয়কটেরও ক্ষমতা নেই? যে পাকিস্তানি জঙ্গিরা ২৬ জন নাগরিককে ধর্ম জিজ্ঞেস করে করে মারল তাঁদের সঙ্গে খেলতেই হবে? আমি এবং আমার অনুগামীরা এই ম্যাচ দেখব না।“
মোদিকে প্রশ্ন করে এআইএমআইএম প্রধান বলেন, “আপনিই বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে হতে পারে না। এই একটা ম্যাচ থেকে বিসিসিআই কত টাকা পাচ্ছে? ২ হাজার কোটি, ৩ হাজার কোটি? সেটা কি ২৬টা জীবনের চেয়েও মূল্যবান? বিজেপিকে এর জবাব দিতেই হবে।“
তিনি আরও বলেন, “আমরা পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি আগামী দিনেও থাকব।“ অন্যদিকে আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, “আজকের এই ম্যাচ ভারতীয় মহিলাদের সিঁদুরের অপমান।“ উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গী হামলার পর রাজনৈতিক সমীকরণের বাইরে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের