নিজস্ব প্রতিনিধি , মালদহ - জাতীয় মঞ্চে উজ্জ্বল মালদহের খুদে তারা। মিস ইন্ডিয়া জুনিয়রের খেতাব নিশ্চিত করলেন মালদহের খুদে মধুপর্ণা সিদ্ধান্ত। মাত্র ১০ বছর বয়সেই এই সাফল্য পেলেন তিনি। খুদে প্রতিভার সাফল্যও উচ্ছ্বসিত গোটা পরিবারসহ জেলাবাসী।
সূত্রের খবর , একঝাঁক প্রতিযোগীর মাঝখানে বাংলার ঐতিহ্যকে উপস্থাপন করেই সেরার সেরা হলেন মধুপর্ণা। বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশ সেজে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া স্টারের শিরোপা দেওয়া হয় তাকে। জেলায় ফিরতেই তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিয়েছেন পরিবারসহ স্থানীয়রা।
সফলতা পেয়ে মধুপর্ণা জানিয়েছেন , "আমার ভীষণই ভাল লাগছে। সাজসজ্জা বিষয়টা আমার ভীষণই পছন্দের। আরও ছোট থেকে সাজসজ্জা নিয়ে ডুবে থাকতাম আমি। নিজের রাজ্যের জন্য প্রতিনিধিত্ব করে জুনিয়র মিস ইন্ডিয়া ফার্স্ট রানার আপ হওয়াটা অনেক বড় ব্যাপার। মা বাবা সবসময় আমার পাশে ছিল।"
উল্লেখ্য , মালদহ শহরের ঘোড়া পীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা মধুপর্ণা। মালদহের একটি বেসরকারি স্কুলের বাসিন্দা। বাবা মনোজ কুমার সিদ্ধান্ত ও মা পায়েল সিদ্ধান্ত দুজনেই কাপড় ব্যবসায়ী। কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠানে অডিশনের পর জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুযোগ হয় মধুপর্নার। এরপর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। যেখানে অনূর্ধ্ব ১০ বিভাগে অংশ নেয় মালদহের মধুপর্না।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের