নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন ৮ ঘণ্টার বেশি শুটিং করতে চান না। এর জেরে কল্কি ছবি থেকেও বাদ পড়েছেন। মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর হয়তো বুঝতে পেরেছেন সংসারে সময় দেওয়া দরকার , ঠিক সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ। দীপিকার এই দাবিকে কার্যত সমর্থন করলেন কঙ্কনা সেন শর্মা।
দীপিকাকে অনেকেই অপেশাদারের তকমাও দিয়েছেন। তবে কঙ্কনার মতে তাদেরও নিজের জন্য সময় দরকার। অভিনেত্রী বলেছেন , "আমাদের বারো ঘণ্টার শিফট মাঝেমাঝেই চোদ্দ থেকে পনেরো ঘণ্টার হয়ে যায়। আমাদেরও মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়। আমার মনে হয় শুটিংয়ের একটা নির্দিষ্ট সময় ও অন্তত সপ্তাহে একটা ছুটির দিন থাকা উচিত। এটা অনেক বেশি সুবিধাজনক হবে।"
কঙ্কনা আরও বলেছেন , "ইন্ডাস্ট্রিতে সকলের জন্যও একই নিয়ম তৈরি হওয়া উচিত। নির্মাতাদের যেমন তাঁদের বিনিয়োগ করা টাকা ছবির ব্যবসার মাধ্যমে ফেরত পাওয়া একটা বড় বিষয় ঠিক সেভাবেই আমাদের অর্থাৎ অভিনেতা-অভিনেত্রীদের কথাটাও ভাবা উচিত। আমাদের জীবনেও অনেক ওঠাপড়া আসে। তাই আমাদেরও নিজেদের জন্য সময় লাগে।"
উল্লেখ্য , দীপিকা জানিয়েছেন , "আমি আট ঘণ্টাই শুটিং করব। যে যা পারে বলুক। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের