নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বুধবার সন্ধ্যায় ইকো পার্ক সংলগ্ন বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠে সমগ্র এলাকা। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় সমগ্র এলাকা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই ইকো পার্ক সংলগ্ন বস্তি এলাকায় আগুন লাগে। নিমেষের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িগুলিতে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এলাকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুততার সঙ্গে আশেপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই নিজেদের মতো করে নেভানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দমকলে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। পরে আরও ৫ টি যোগ দেয়, মোট ১০ টি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বসতিতে কমপক্ষে ২০০টি ঝুপড়ি থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের