নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইএম বাইপাসে গাড়িতে তুলে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় বড়সড় মোড়। ঘটনাটির পিছনে রয়েছে সুপরিকল্পিত প্রতারণা ও ব্ল্যাকমেল চক্র বলে দাবি পুলিশের। ধৃত আলতাফের জেরায় উঠে এসেছে টাকার জন্য তৈরি ফাঁদ, হুমকি এবং ভয় দেখানোর কাহিনি।
শুক্রবার রাতের এই ভয়াবহ ঘটনা শুরু হয় ইএম বাইপাস থেকে। অভিযোগ, আলতাফ ও তার সঙ্গীরা তরুণীকে একটি গাড়িতে জোর করে তোলে এবং মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে অচেতন করার চেষ্টা করে। এরপর চলন্ত গাড়ির মধ্যেই ঘটে শ্লীলতাহানি ও নিগ্রহ। মাদকের প্রভাবে অস্থির হয়ে পড়লে তাকে মারধরও করা হয়। পরে ময়দান এলাকায় ফেলে পালায় অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে আলতাফ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জেরা করায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তিন মাস আগে এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে আলতাফের পরিচয় হয়। তরুণীর আর্থিক প্রয়োজনের সুযোগ নেয় সে। নিজেকে বড় সংস্থার লোন এজেন্ট পরিচয় দিয়ে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রসেসিং ফির নামে কয়েক দফায় প্রায় এক লক্ষ টাকা হাতায় বলেও অভিযোগ। ঋণ না মেলায় সন্দেহ জাগে তরুণীর। তিনি টাকা ফেরত চাইলে আলতাফ হুমকি দিতে শুরু করেন।
তরুণী জানিয়ে দেন, তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন। সেই ভয়েই তাকে ভয় দেখানো, অপহরণ, মাদক খাইয়ে শ্লীলতাহানি সবই পরিকল্পনা করে বলে দাবি তদন্তকারীদের। শুক্রবার আলতাফ ফোন করে বলে টাকার কিছু অংশ ফেরত দেবে ও কথা বলতে চায়। সেই মতো তরুণী নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই শুরু হয় নির্যাতনের নকশা। পুরো ঘটনার সুতো ধরে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।
যদিও ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব মেয়র ফিরহাদ হাকিম
২৯ শে এপ্রিল পর্যন্ত মামলায় হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্ট
দ্রুত শুনানির আবেদন তৃণমূলের
শান্তিপূর্ণ ভোটে কড়া অবস্থান নির্বাচন কমিশনের
কতজন ভোট দিতে পারবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি
ভাইরাল ভিডিও কাণ্ডে তদন্তে পুলিশ
ভোটের আগে নিরাপত্তা ঘিরে কড়া বার্তা দিল প্রশাসন
বিকশিত বাংলা গড়ার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সোমবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয় এই মহামিছিল
উপযুক্ত সাংবিধানিক ধারা না থাকায় মামলা খারিজ হাইকোর্টের
অবসরের আগে ৬ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
ভোটের ৪৮ ঘন্টা আগে গ্রুপ রাইডিং নিষিদ্ধ
পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ