নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনলাইন বেটিং অ্যাপের প্রচারে মিমি চক্রবর্তীকে তলব করে ইডি। তান নয় ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীর উত্তরে সন্তুষ্ট তদন্তকারীরা। এবার নিজেই বেটিং অ্যাপের বিরুদ্ধে সচেতনতা মূলক বার্তা দিলেন টলি অভিনেত্রী। রক্তবীজ ২ মুক্তির প্রাক্কালে সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই বেটিং অ্যাপগুলি থেকে সাবধান হওয়ার বার্তা দিলেন।
সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছেন, "আপনাদের কাছে একটি অনুরোধ করছি ও এই বিষয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গ্যামিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে। এর মধ্যে অনুমতিহীনভাবে অবৈধ বেটিং সাইটগুলিও রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সাথে যুক্ত। এইধরণের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি, সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।"
মিমির আরও বলেছেন, "আমি কোনওভাবেই এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা এধরনের কার্যকলাপকে প্রচার করে। সোশাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে কোনও ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণভাবে অনুমতিহীন। অতএব দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে নিজে দূরে থাকুন এবং অন্যকেও সচেতন করুন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের