নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। একদিকে যখন ইডির বিরুদ্ধে আইনি লড়াই চলছে, ঠিক সেই সময়েই তৃণমূল নেতার এক বিতর্কিত মন্তব্য নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতার মন্তব্যে কার্যত অস্বস্তিতে শাসক শিবির।
শুক্রবার বিকেলে ইডির তল্লাশির প্রতিবাদে হলদিবাড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমিতাভ বিশ্বাস ইডির বিরুদ্ধে চরম ভাষায় আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, ইডি আইপ্যাকের অফিসে গিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নথি রক্ষা করতেই সেখানে গিয়েছিলেন।
শুধু তাই নয়, মোদিকে চোর বলে কটাক্ষ করে তৃণমূল নেতা বলেন, ' নরেন্দ্র মোদি চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।' তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি এই মন্তব্যের কড়া নিন্দা জানিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে। বিজেপি জেলা কমিটির সহ সভাপতি বুবাই কর বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল দুর্নীতি থেকে বাঁচতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার করছে। শাহজাহানের দল আর মমতার দল এক।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা