নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গ্রেফতারের পরেই নাটকীয় মোড়। ইডির হেফাজতে থাকা বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে অসুস্থতার কারণে আদালতে পেশ করা গেল না রবিবার। স্বাস্থ্য পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছে আরজি. কর হাসপাতালে।
রবিবার গ্রেফতারের পর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জয় এস কামদারকে। সেই সময়ই আচমকা শারীরিক অসুস্থতা দেখা দেয় তার। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং ইডি আধিকারিকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।
ইডি আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে ধৃতকে আদালতে পেশ করতে হবে। তা সম্ভব না হলে তার সম্পূর্ণ মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে। ফলে এই মুহূর্তে তদন্তের গতি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এদিকে, ইডির আইনজীবীর দাবি, ধৃতের কাছ থেকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গেছে এবং অন্য অভিযুক্তদের সঙ্গেও তার যোগসূত্র মিলেছে।
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
সম্পূর্ণ বিভ্রান্তিমূলক খবর বলে দাবি তৃণমূলের
আটক করে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে
ইডি অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
কি কারণে অভিযান সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি
মহিলা প্রতিনিধিত্বে বিজেপিকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসর
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন