নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুই সপ্তাহের মধ্যেই বক্স অফিসে বড় সাফল্য পেল অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র 'Bhooth Bangla'। অক্ষয় কুমার অভিনীত এই হরর-কমেডি চলচ্চিত্রটি বিশ্বজুড়ে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করল। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ভালোই আগ্রহ বজায় রেখেছে। ফলে দ্রুতই এটি চলতি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে।
১৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক প্রিয়দর্শন। যিনি দীর্ঘদিন পর আবার হিন্দি ছবিতে ফিরেছেন। শুরুর প্রথম সপ্তাহান্তে প্রায় ৫৮ কোটি আয় করেছে চলচ্চিত্রটি।এরপর দ্বিতীয় সপ্তাহে ১০০ কোটির মাইলস্টোন অতিক্রম করে আরও গতি পায়। মাঝের দিনগুলোতে সামান্য পতন দেখা গেলেও দর্শকদের আগ্রহ পুরোপুরি কমেনি। ফলে চলচ্চিত্রটি ধারাবাহিকভাবে বক্স অফিসে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
১৩ দিনের শেষে চলচ্চিত্রটির ভারতে নেট আয় দাঁড়ায় প্রায় ১২৪.৫০ কোটি আর মোট বক্স অফিস কালেকশন প্রায় ১৪৭.৯০ কোটি। বিদেশের বাজারেও চলচ্চিত্রটি ভালোই চলেছে। যেখানে প্রায় ৫.৬ মিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে। শুরুতে আন্তর্জাতিক বাজারে গতি কম থাকলেও পরে কিছুটা উন্নতি দেখা যায়। বর্তমানে দৈনিক আয় কিছুটা কমলেও সামগ্রিক সংগ্রহ যথেষ্ট শক্তিশালী। সব মিলিয়ে বিশ্বজুড়ে মোট আয় ২০০ কোটিতে পৌঁছে গিয়ে চলচ্চিত্রটি বলিউড জগতে অনেকটাই সফলতা পেয়েছে।
এই সাফল্যের ফলে 'Bhooth Bangla' একাধিক হরর-কমেডি চলচ্চিত্রকে পেছনে ফেলেছে। Stree, Thamma এর লাইফটাইম আয় ছাড়িয়ে এখন এটি বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয় করা হরর-কমেডি সিনেমা। তবে তালিকার উপরে রয়েছে Stree 2, Bhool Bhulaiyaa 3, Bhool Bhulaiyaa 2। কিন্তু সামনে আরও নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়ায় প্রতিযোগিতা আরও বাড়তে চলেছে। এখন দেখার বিষয়, তৃতীয় সপ্তাহে এই চলচ্চিত্রটি কতটা স্থিতিশীল থাকে। আর টোটাল আয় বেড়ে প্রায় ৩০০ কোটির দিকে এগোতে পারে কি না।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের