নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - হোলির দিন জোড়া পথ দুর্ঘটনা। মৃত কোচবিহারের ২ বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি দুজনকে। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতদের নাম মিঠুন সরকার , তাপস দেবনাথ। ঘটনাটি কোচবিহারের দিনহাটার। বুধবার দুপুরে গীতালদহ ও রাধানগর কলোনি এলাকায় পরপর দুটি পথ দুর্ঘটনা হয়। মিঠুন সরকার রাধানগর কলোনি এলাকায় বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। বেশকিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে জড়ো হয় স্থানীয়রা। এরপর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

অন্যদিকে, তাপস দেবনাথ এক আত্মীয়ের বাড়ি থেকেই বড় আটিয়া বাড়ির দিকে আসছিলেন। সেই সময়ই গীতালদহের দেবনাথপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারেন। বিরাট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। সংঘর্ষের তীব্রতা বেশি থাকায় তার গাড়ির অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দুই পরিবারকে খবর দিয়েছে পুলিশ। খবর পেয়েই শোকাহত দুই পরিবার। দুটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হাসপাতালের বাইরে কান্নায় ফেটে পড়েছে পরিবার।

এক পুলিশকর্মী জানিয়েছেন , "আমাদের কাছে ফোন আসে। শুনলাম এমন দুটি দুর্ঘটনা ঘটেছে। দুই জায়গায় পুলিশে দুটি দল ছুটে যায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবুও তাদের বাঁচানো যায়নি।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের