নিজস্ব প্রতিনিধি , লন্ডন - টলিউডের অন্যতম সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার চিত্রনাট্য , কাস্টিং সকলের থেকেই আলাদা। গল্প বেছে নেওয়ার ধরণও ভিন্ন। সবাই যেখানে শেষ করেন ঠিক সেই জায়গা থেকেই শুরু সৃজিতের। তার নামটাই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। এবার টলিউড , বলিউড পেরিয়ে সোজা হলিউডে পা রাখতে চলেছেন সৃজিত।
সূত্রের খবর, শার্লক হোমসের লেখক আর্থার কোনান ডয়েলকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। লন্ডন সিটির দ্য গিল্ড হলে এই ঘোষণা করলেন সৃজিত। ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে লন্ডনের সাংবাদিক বৈঠক থেকে এই খবর দিলেন তিনি। শুধু পরিচালক , সহ প্রযোজকের ভূমিকাতেও থাকতে পারেন। ছবির নাম , 'এলিমেন্টারি মাই ডিয়ার হোমস'।
আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা হলেও কাস্টিং কিংবা শুটিং, রিলিজের দিনক্ষণ এখনও জানানো হয়নি। ছবিটি ভীষণই ভিন্নরূপে মানুষের কাছে তুলে ধরা হবে যার আন্দাজও করতে পারছেন না কেউ। কাল্পনিক ও বাস্তব জগৎ মিলিয়েই তৈরি হবে এই ছবি। পরিচালক জানিয়েছেন , 'মিসেস গিলক্রিস্ট' হত্যা দিয়ে শুরু এই ছবির কাহিনী। বাকি কিছু নিয়ে মুখ খুলে ছবির আগ্রহ নষ্ট করতে নারাজ পরিচালক।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের