নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হকার উচ্ছেদ ইস্যুতে উত্তাল রাজনীতি। আর সেই ইস্যুকে হাতিয়ার করে এবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদহ থেকে হাওড়া বুকে প্ল্যাকার্ড লাগিয়ে প্রতিবাদে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের ইস্যুকে সামনে রেখে কি ফের জনসমর্থনের বার্তা দিতে চাইছে তৃণমূল নাকি বিরোধীদের বাড়তে থাকা সক্রিয়তার জবাব দিতেই এই কর্মসূচি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সাম্প্রতিক সময়ে শিয়ালদহ, হাওড়া-সহ একাধিক স্টেশন এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহেই ধর্মতলায় মানববন্ধন ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, দোলা সেন-সহ দলের একাধিক নেতা-কর্মী। তাদের পিছনে হাঁটেন বহু হকার।
হকার ইস্যু এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। যাদবপুর ও হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে বামপন্থীদের প্রতিবাদের পর এবার এই ইস্যুতে তৃণমূলও সরব হয়েছে। ফলে হকারদের জীবিকা ও পুনর্বাসনের প্রশ্নকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।
যদিও মমতার এই কর্মসূচি প্রসঙ্গে আগে থেকে কিছু জানা যায়নি। ফলাফলের পর থেকে দলে কার্যত ভাঙন লেগেছে। একের পর এক বিধায়ক থেকে সাংসদ গিয়ে যোগদান করছে বিরোধী শিবিরে। এরই মধ্যে হাতেগোনা গুটি কয়েকজন নেতা রয়ে গেছেন। এদিনের পথযাত্রায় সেই হাতে গোনা কয়েকজন নেতাকেই দেখা যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের