নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে ফের তুঙ্গে উঠল উত্তেজনা। হাইকোর্টের অনুমতিতে শুক্রবার নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করল বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমে তিনি সরাসরি রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে গড়িয়া শীতলা মন্দির অথবা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি পায় বিজেপি। নির্ধারিত রুটে শান্তিপূর্ণভাবেই মিছিল এগোয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে আগুনে মৃতদের জন্য বিচার ও দায়ীদের গ্রেফতারের দাবিতে স্লোগানে মুখর হয় মিছিল।
মিছিল চলাকালীন শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। তিনি দাবি করেন, 'এই ভয়ংকর ঘটনার পিছনে সরকার, পুলিশ ও স্থানীয় বিধায়কের ভূমিকা রয়েছে। সকলে মধু খেয়েছে।' বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী ছিলেন বলেই মোমো কারখানার মালিককে এখনও গ্রেফতার করা হয়নি। তার দাবি, ডেকরেটার্সের মালিক গঙ্গাধর দাস যেমন গ্রেফতার হয়েছেন, তেমনই ওয়াও মোমোর মালিককেও অবিলম্বে গ্রেফতার করতে হবে।
ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রী অনুপস্থিতি নিয়েও এদিন সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ১০ কিমি দূরে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিনি আসতে পারেননি। সিঙ্গুরে গিয়ে এপাং ওপাং ঝপাং করেছে কিন্তু এখনও পর্যন্ত আসতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আসতেও পারবেনা। কারণ যারা মরেছে তারা হিন্দু আর এই সরকার জামাতিদের সরকার হিন্দুদের জন্য এদের প্রাণ কাঁদে না।'
শুধু গ্রেফতার নয়, জলাভূমিতে বেআইনি দখলের পূর্ণ তালিকা প্রকাশ, নিখোঁজদের দ্রুত সন্ধান, মৃতদের পরিবারকে মাথাপিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার দাবিও তোলেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, '১০ লাখের দয়ার দান চলবে না। মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে দিতে হবে। আর স্থায়ী চাকরি দিতে হবে।'
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...