689b188c5c33d_khans
আগস্ট ১২, ২০২৫ বিকাল ০৬:১৮ IST

১৫০০০ রাখী পরে বিশ্বরেকর্ড, জেনে নিন কে এই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি , পাটনা - এক হাতে আপনি কটা রাখী পরার কথা ভাবতে পারেন? ওসব ছাড়ুন, আপনি ভেবেই বা কি করবেন, যদি আপনাকে রাখী পরানোর লোক অনেকেই থাকে তাহলে আর আপনি কি বা করতে পারেন। তাও ধরে নিন ১০-১৫ টা রাখী তো অনেকেই পরে। তবে আপনি কি কখনও কল্পনা করতে পারবেন যে আপনার হাতে বাঁধা ১৫০০০ রাখী? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ২০২৫ সালের রাখীবন্ধন উৎসেব ১৫০০০ রাখী পরে ভাইরাল হয়েছেন এক ব্যক্তি।

শুধু ভাইরাল নয় বিশ্বরেকর্ড ও গড়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়া ও ইউ টিউবার খ্যাত খান ফয়জল খান, যিনি খান স্যার নামে পরিচিত। জনপ্রিয় শিক্ষাবিদ বসেছিলেন একটি মঞ্চে। প্রিয় ছাত্র ছাত্রী সহ তার অনুরাগীরা একে একে সেই মঞ্চে এসে রাখী বাঁধেন। প্রায় ১৫০০০ এর বেশি রাখী বাঁধা হয়েছে তার হাতে। অবস্থা এতটাই শোচনীয় হয়ে পরে যে হাত তুলতে পারছিলেন না খান স্যার।

অনুষ্ঠানের মাঝেই একবার বলে ওঠেন, "ডাক্তার ডাকো। আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে।" আসলে রাখীর ভারে হাত এতটাই অবশ হয়ে যায় যে হাত নাড়াতে পারছিলেন না। শুধু তাই নয়, ওই বিশাল সংখ্যক রাখী ভারে হাতে চাপ সৃষ্টি হয় তাই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।

অনুষ্ঠানের শেষে খান স্যার বলেছেন,"আজ তো ১৫০০০ এর বেশি রাখী হয়ে গেছে। হাত ওঠাতে পারছিনা আমি। আজকের এই কলিযুগে আমি এতটাই সৌভাগ্যবান যে আমার হাতে অতগুলো রাখী বাঁধা ছিল। এবার আমাকে একটি উঠতে সাহায্য করুন। নাহলে আমার পক্ষে সম্ভব নয়।"

১৫০০০ রাখী হাতে খান স্যারের ছবি সমাজমাধ্যমে ভীষণই ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা তাদের মত করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "ভাইচারে কি মিসাল হ্যায় খান স্যার।" আবার অন্য একজন ব্যবহারকারী ব্যঙ্গ করেছেন যে খান স্যারকে এখন "সুপার ভাই" হিসেবে চিহ্নিত করা উচিত। এছাড়াও অনেকেই শিক্ষককে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন।
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের