নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা আরও তীব্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গ তুলে নতুন বিতর্কের সূত্রপাত করলেন। সংকল্পপত্র প্রকাশের পরই এই নতুন রাজনৈতিক বিতর্ক নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।
শুক্রবার কলকাতা থেকে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র প্রকাশ করেন অমিত শাহ। সেই ভাষণে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন, যা নিয়ে তৃণমূলের অভিযোগ বাংলার সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয়েছে।এই প্রেক্ষাপটে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন কেন্দ্রের ভূমিকা নিয়ে।
হাসিনা ইস্যুতে শাহকে প্রশ্ন করে অভিষেক বলেন, ' আজ শাহ বলে দিয়েছেন, মুখ ফসকে বলে দিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাত থেকে পরিচালিত হবে। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতেই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, তাহলে দিল্লিতে বসে শেখ হাসিনা কী করছেন? উনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?'
অভিষেক আরও প্রশ্ন তোলেন, 'কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার? বাংলাদেশে যখন সাধুসন্তদের যখন অত্যাচার হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপরে যখন অত্যাচার হয় , তখন মোদি সরকার কী পদক্ষেপ করেছে?'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের