নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুন মামলায় বড় ধাক্কা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। কলকাতা হাই কোর্টের নির্দেশ এড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শেষ রক্ষা হল না। সর্বোচ্চ আদালতও হাই কোর্টের নির্দেশ বহাল রেখে অভিযুক্ত বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় প্রশান্ত বর্মণকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালালেও পরিস্থিতি বদলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর। হাইকোর্ট রাজগঞ্জের বিডিওকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যান। তবে সেখানেও স্বস্তি মেলেনি। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আগে আত্মসমর্পণ করতেই হবে। আগামী ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
একইসঙ্গে, আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, আত্মসমর্পণের পর তিনি আইনি প্রক্রিয়া মেনে জামিনের আবেদন করতে পারবেন। তবে আত্মসমর্পণের পরই পুলিশের হাতে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হচ্ছে প্রশান্ত বর্মণের। তবে ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বের করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে বিধাননগর পুলিশ।
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের