6a058dec72972_Gallery_1778748665001
মে ১৪, ২০২৬ দুপুর ০২:২৮ IST

হাইকোর্টে মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান! আইনজীবীর পোশাকে সওয়াল শেষে চরম উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ কয়েক দশক পর আইনজীবীর কালো কোট গায়ে চাপিয়ে ফের আইনি লড়াইয়ে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে মামলার সওয়াল শেষে আদালত কক্ষ থেকে বেরোনোর সময় নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাকে লক্ষ্য করে একদল বিক্ষোভকারী ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করলে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচনে পরাজয়ের পর ফের পুরনো পেশায় ফেরার দিনে এমন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন সকাল ১০টার কিছু পরে আইনজীবীর পোশাকেই কলকাতা হাইকোর্টের প্রধান প্রবেশপথ দিয়ে ভিতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলার সওয়াল করতে তিনি প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হন। অভিযোগ ছিল, নির্বাচনে ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই মামলার সওয়াল শেষে মমতা যখন এজলাস থেকে বেরোচ্ছিলেন, তখনই সেখানে উপস্থিত একদল মানুষ তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনার পারদ এতটাই চড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্রশাসনকে।।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী সাক্ষাৎকারে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনানি শেষ করে এজলাস থেকে বেরোচ্ছিলেন, তখনই বাইরে আচমকা একদল লোক তাকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এমন হয় যে নিরাপত্তারক্ষীদের ভিড় ঠেলে তাকে বার করতে বেশ বেগ পেতে হয়েছে। হাইকোর্টের মতো জায়গায় একজন আইনজীবীর বিরুদ্ধে বা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন স্লোগান দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এতে আদালতের গাম্ভীর্য নষ্ট হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিকে না তাকিয়ে শান্তভাবেই কোর্ট ছেড়ে বেরিয়ে যান'।

আরও পড়ুন

গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর ! ৩১শে অগস্টের মধ্যে e-kyc না করলে হতে পারেন সমস্যার সম্মুখীন
আগস্ট ২৭, ২০২৬

ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

রাখির বদলে ভাইয়ের হাতেই রক্ত! হরিদ্বারে ২ দিদিকে গুলি করে খুনের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ

“বিশিষ্ট জন বলে ছাড় নয়” ! মমতার কাছে থাকা ১৯ বই নিয়ে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর
আগস্ট ২৬, ২০২৬

রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

“জল খাবে ? আয়…”! ৫৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি
আগস্ট ২৬, ২০২৬

আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের