6a6b321a247a2_WhatsApp Image 2026-07-30 at 15.57.12
জুলাই ৩০, ২০২৬ বিকাল ০৫:১৪ IST

হাড়োয়ায় মুখোমুখি তৃণমূল- বিজেপি সংঘর্ষ , আহত ২

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা -  হাড়োয়ায় বিজেপি কর্মীর পরিবারের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, দলীয় পরিচয়ের কারণেই বুথ সভাপতির দোকানে হামলা চালিয়ে তার ২ ছেলেকে মারধর সহ লুটপাট করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের খোরদা চাঁদপুর এলাকার বিজেপির বুথ সভাপতি আলাউদ্দিন মোল্লার দোকানে একদল দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় তার ২ ছেলে, ১৬ বছরের আফ্রিদি মোল্লা, ২৩ বছরের ফরউদ্দিন মোল্লা গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা আহত ২ জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বিজেপির বুথ সভাপতি আলাউদ্দিন মোল্লার অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বারবার তাকে, তার পরিবারকে নিশানা করা হচ্ছে। হামলাকারীরা দোকানে ভাঙচুর সহ লুটপাট চালিয়ে নগদ টাকাও নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই বিষয়টি দলীয় নেতৃত্ব সহ প্রশাসনকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশে জানানো হয়েছে বলে পরিবারের দাবি। তবে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনা প্রসঙ্গে বিজেপির নেতা সুসেন বৈদ্যর বক্তব্য,'হাড়োয়া পঞ্চায়েতের ১৯৫ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি আলাউদ্দিন ভাই যে ২০১২ সাল থেকে সংখ্যালঘু নেতা হিসেবে বিজেপির সাথে যুক্ত, তার পরিবারের ওপর টিএমসির বহিরাগত গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে। কোনো কারণ ছাড়াই আলাউদ্দিন ভাইয়ের দোকান সহ বাড়িতে ভাঙচুর চালানের পাশাপাশি তার ২ নিরীহ সন্তানকে প্রাণঘাতী মারধর করা হয়েছে। আহতদের প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও গুরুতর আঘাতের কারণে সিটি স্ক্যান সহ উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি শান্ত থাকার নীতি মেনে চললেও প্রতিপক্ষরা তাকে দুর্বলতা ভেবে হিংসা ছড়াচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে উচ্চ নেতৃত্ব সহ  পুলিশকে জানানো হয়েছে। থানায় অভিযোগ দায়ের করে ন্যায়বিচারের দাবি তোলা হচ্ছে'।

আরও পড়ুন

প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কাটমানির অভিযোগে উত্তপ্ত বুড়িরহাট
জুলাই ৩০, ২০২৬

প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়

ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে চিকিৎসা , পুলিশের জালে তান্ত্রিক মিঞা
জুলাই ৩০, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

ট্রাঙ্ক টুলুই রেখে গেছিল , টাকা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি মিনারের স্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে

সিপিআইএম কার্যালয় ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত কোচবিহার , কাঠগড়ায় বিজেপি
জুলাই ৩০, ২০২৬

থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা

দেড়শো বছরের ঐতিহ্য আজ সংকটের মুখে , একজন কারিগরের কাঁধে শেষ ভরসা
জুলাই ৩০, ২০২৬

হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প

রাতভর তল্লাশির পর উদ্ধার ১৫ কেজি সোনা , গ্রেফতার মিনার মণ্ডল
জুলাই ৩০, ২০২৬

বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে

জমা জলের সমস্যা মেটাতে বারুইপুর পুরসভা ঘেরাও , কাউন্সিলদের হুশিয়ারি বিজেপির
জুলাই ৩০, ২০২৬

বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

রাস্তার দাবিতে বিক্ষোভ, বিজেপি সমর্থক হওয়ায় বঞ্চনার অভিযোগ এলাকাবাসীর
জুলাই ৩০, ২০২৬

আশ্রম ঘিরে জমি আত্মসাতের অভিযোগ, সমাজসেবা না হওয়ায় বিক্ষোভে এলাকাবাসী
জুলাই ২৯, ২০২৬

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

মমতার দেওয়া তাপসী মালির নাম উধাও , সিঙ্গুরে নামবদল ঘিরে তুঙ্গে বিতর্ক
জুলাই ২৯, ২০২৬

নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ , তদন্তে পুলিশ
জুলাই ২৯, ২০২৬

আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ

অক্সিজেনের অভাবে তড়পে মৃত্যু রোগীর , হাসপাতালে বসে হাসিমুখে মাংস খেল কর্তব্যরত নার্সরা
জুলাই ২৯, ২০২৬

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা

দুর্নীতির প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবো , জেলা পরিষদের অডিট ঘিরে বিস্ফোরক কাজল শেখ
জুলাই ২৯, ২০২৬

ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল কোচবিহার , টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের
জুলাই ২৯, ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী

মৎস্য সমবায়ে কোটি টাকার দুর্নীতি , তৃণমূল নেতা সহ ম্যানেজারের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড়
জুলাই ২৯, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের