6a6b230826063_WhatsApp Image 2026-07-30 at 15.39.58
জুলাই ৩০, ২০২৬ বিকাল ০৫:০৯ IST

প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কাটমানির অভিযোগে উত্তপ্ত বুড়িরহাট

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আবাস যোজনায় কাটমানি, প্রশাসনিক পরিষেবায় বঞ্চনা সহ একাধিক অভিযোগকে সামনে রেখে দিনহাটার বুড়িরহাট এলাকায় পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল শেষে গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবির বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকায় সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগও তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, প্রধান অবিলম্বে পদত্যাগ করুন। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের সেই অর্থ ফেরত দেওয়া হোক। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতার একাংশ প্রধানের বাড়িতে ভাঙচুর চালায়।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দার বক্তব্য,'ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার ব্লক এলাকার পদে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, অতীতে আমার কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও আমি কোনো চাকরি পাইনি। পরবর্তীতে নিজের পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আমি বারবার আব্দুল সাত্তারের সঙ্গে যোগাযোগ করে আবেদন জানালেও, আমাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। টাকাও ফেরত দেওয়া হয়নি। আমি আমার টাকা যত দ্রুত সম্ভব ফেরত চাই '।

আরও পড়ুন

ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে চিকিৎসা , পুলিশের জালে তান্ত্রিক মিঞা
জুলাই ৩০, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

ট্রাঙ্ক টুলুই রেখে গেছিল , টাকা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি মিনারের স্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে

সিপিআইএম কার্যালয় ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত কোচবিহার , কাঠগড়ায় বিজেপি
জুলাই ৩০, ২০২৬

থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা

দেড়শো বছরের ঐতিহ্য আজ সংকটের মুখে , একজন কারিগরের কাঁধে শেষ ভরসা
জুলাই ৩০, ২০২৬

হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প

রাতভর তল্লাশির পর উদ্ধার ১৫ কেজি সোনা , গ্রেফতার মিনার মণ্ডল
জুলাই ৩০, ২০২৬

বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে

জমা জলের সমস্যা মেটাতে বারুইপুর পুরসভা ঘেরাও , কাউন্সিলদের হুশিয়ারি বিজেপির
জুলাই ৩০, ২০২৬

বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

রাস্তার দাবিতে বিক্ষোভ, বিজেপি সমর্থক হওয়ায় বঞ্চনার অভিযোগ এলাকাবাসীর
জুলাই ৩০, ২০২৬

আশ্রম ঘিরে জমি আত্মসাতের অভিযোগ, সমাজসেবা না হওয়ায় বিক্ষোভে এলাকাবাসী
জুলাই ২৯, ২০২৬

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

মমতার দেওয়া তাপসী মালির নাম উধাও , সিঙ্গুরে নামবদল ঘিরে তুঙ্গে বিতর্ক
জুলাই ২৯, ২০২৬

নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ , তদন্তে পুলিশ
জুলাই ২৯, ২০২৬

আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ

অক্সিজেনের অভাবে তড়পে মৃত্যু রোগীর , হাসপাতালে বসে হাসিমুখে মাংস খেল কর্তব্যরত নার্সরা
জুলাই ২৯, ২০২৬

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা

দুর্নীতির প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবো , জেলা পরিষদের অডিট ঘিরে বিস্ফোরক কাজল শেখ
জুলাই ২৯, ২০২৬

ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল কোচবিহার , টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের
জুলাই ২৯, ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী

মৎস্য সমবায়ে কোটি টাকার দুর্নীতি , তৃণমূল নেতা সহ ম্যানেজারের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড়
জুলাই ২৯, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সাফাইকর্মীকে দিয়ে ব্যক্তিগত কাজ , ক্যানিং মহকুমা হাসপাতালের ডেপুটি সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ
জুলাই ২৯, ২০২৬

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের