6940f4415e694_InShot_20251216_111808972
ডিসেম্বর ১৬, ২০২৫ দুপুর ১২:০২ IST

গুপ্ত বৃন্দাবন রামকেলি ধাম থেকে আগমন , মালদহে মহাপ্রভুর বিশেষ অন্নকূট উৎসব

নিজস্ব প্রতিনিধি , মালদহ  - ঐতিহ্যবাহী গৌড়ীয় সংস্কৃতি সহ ধর্মীয় উদ্দীপনার সাক্ষী থাকল মালদহ শহর। সোমবার মালদহ শহরের মকদুমপুর বাধরোড এলাকার শ্যামল প্রসন্ন কুণ্ডর বাড়িতে, যা ‘জানকি পরিবার’ নামে পরিচিত, সেখানে মহাপ্রভুর আগমন উপলক্ষ্যে আয়োজিত হল অন্নকূট এবং ৫৬ ভোগের এক জমজমাট অনুষ্ঠান। এই শুভ অনুষ্ঠানের সূত্রপাত হয় জেলার বিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র গুপ্ত বৃন্দাবন রামকেলি ধাম থেকে মহাপ্রভুর আগমনীর মধ্য দিয়ে।

অনুষ্ঠানে মহাপ্রভুর বিশেষ ভোগ নিবেদন করেন ঐতিহ্যবাহী গৌড়ের রূপ-সনাতন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস প্রভু। তাঁর সুকণ্ঠের ভোগ আরতির মধ্য দিয়ে পরিবেশ এক ভিন্ন মাত্রা পায়। ভোগ আরতির পর পরই ভক্তরা খোল-করতাল সহযোগে নাচ-গানে মেতে ওঠেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। পরিবারের সদস্য-সদস্যা সহ আগত সকল ভক্তরাই প্রভুর আরাধনায় সামিল হন।​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মহাপ্রভুর জন্য প্রস্তুত করা অন্নকূট। নানাবিধ খাদ্যসামগ্রী দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই অন্নকূট সাজিয়ে তোলা হয়, যা ভক্তদের মন মুগ্ধ করে তোলে। ধর্মীয় রীতিনীতি মেনে দীর্ঘক্ষণ ধরে চলে পূজার্চনা, ভোগ সহ আরতির পর্ব।

পূজার্চনা, আরতি সম্পন্ন হওয়ার পর উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রভুর আগমন উপলক্ষ্যে আয়োজিত এই অন্নকূট ও ৫৬ ভোগের অনুষ্ঠানটি মালদহ শহরের জানকি পরিবারে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো, যা স্থানীয় সংস্কৃতিতে এক বিশেষ ছাপ ফেলে গেল।

ঐতিহ্যবাহী গৌড়ের রূপ-সনাতন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস প্রভু বলেন, "আমাদের গুপ্ত বৃন্দাবনের মহা প্রভুর শুভ আরাধনা হয়েছে, সেই উপলক্ষ্যে অন্নকূট ও ৫৬ ভোগের আয়োজন করা হয়েছে। এটা আমাদের সনাতনীদের  মহৎসব, তিনি আমাদের কলিযুগের ভগবান।"

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের